শুরু বাদল অধিবেশন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 July 2018

শুরু বাদল অধিবেশন


সংসদে আজ থেকে শুরু বাদল অধিবেশন। তোড়জোড় শুরু হয়ে গেছে গতকাল থেকেই। সরকারের গদি টলাতে বিরোধীদের সঙ্গে নিয়ে অনাস্থা আনতে পারেন বলে জানিয়েছেন রাহুল গান্ধি। বাজেট অধিবেশন আগেই ধাক্কা খেয়েছে। এই অধিবেশনেও যে বিরোধীদের সঙ্গে ঠোকাঠুকি জারি থাকবে তার আন্দাজ রাহুল গান্ধির আবেদন থেকেই পাওয়া যাচ্ছে।কংগ্রেস নেতা মালিকার্জুন খার্গে গতকাল সংসদে জানিয়েছিলেন, অনাস্থার বিষয়টি নিয়ে বাকি বিরোধীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। অনাস্থা নিয়ে স্পিকার সুমিত্রা মহাজনের কাছে নোটিশ জমা দিয়েছে তেলুগু দেশম পার্টি। পাশাপাশি, বিরোধীদের তরফে স্পিকারকে একটি চিঠি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, তারা সংসদে অধিবেশন চালাতে রাজি। তবে BJP নিয়ম ভেঙেছে। স্পিকার যেন প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানান যে এধরনের ঘটনাগুলো যেন আর না ঘটে। এই চিঠিতে স্বাক্ষর করেছে কংগ্রেস, CPM, সমাজবাদী পার্টি, NCP (ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি), IUML (ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ), CPI, RJD এবং অন্যরা। 

No comments:

Post a Comment

Post Top Ad