নিজস্ব প্রতিনিধি,মালবাজার: বোনের সম্মান বাঁচাতে গিয়ে খুন হল দাদা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার ডামডিম গ্রাম পঞ্চায়েতের নেতাজী মোড় এলাকায়। মৃত দাদার নাম হেমন্ত বিশ্বাস (৪০)। বোনের নাম সুনন্দা বিশ্বাস (২৫)
মৃত হেমন্ত বিশ্বাসের বিবাহিত বড় বোন গীতা বড়ুয়া অভিযোগ, গত কয়েক দিন যাবত এলাকার যুবক সাজ্জাদ আলম (৩৭) আমার ছোট বোনের বাড়িতে মাঝে মধ্যেই যেত। এমনিতে আমরা বোন মানুষিক ভারসাম্যহীন। বোন বাড়িতে একা থাকার জন্য সাজ্জাদ বোনের সাথে খারাপ ব্যাবহার করত। এই খবর আমার দাদা হেমন্ত বিশ্বাস জানতে পেরে গত সোমবার বাজারে সাজ্জাদ কে বলে, সে জেন আর আমার বোনের বাড়ি না যায় এবং বোন কে বিরক্ত না করে। এই কথা বলাতেই সাজ্জাদ দাদাকে রাস্তায় প্রচন্ড মারধোর করে। মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। আহত অবস্থায় দাদা বাড়ি চলে আসে। মঙ্গলবার দুপুরে আশেপাশের লোক দেখে ঘরের মধ্যে বিচানায় মৃত অবস্থায় পরে রয়েছে দাদা। আর খুনি সাজ্জাদ আলম এলাকা ছেরে পালিয়ে যায়।
এলাকার পঞ্চায়ের সমিতির সদস্য বাবুয়া প্রসাদ বলেন, গত সোমবারের ঘটনায়। আহত হেমন্ত কে আমরা হাসপাতালে নিয়ে যেতে চাইলেও সে যেতে চায় নি। সে নিজেই রক্তাক্ত অবস্থায় বাড়ি চলে আসে। দুপুরে দেখি বিছানায় মৃত অবস্থায় পরে রয়েছে। মঙ্গলবার দুপুরে মালবাজার পুলিশ কে খবর দেওয়া হয়েছে।
এদিকে মৃতের ছোট বোন সুনন্দ বিশ্বাস বলেন, মাঝে মধ্যেই সাজ্জাদ আমার বাড়ি এসে বিরক্ত করত। আমি তাকে বার বার বারন করার পরো সে আসত। তাই বাধ্য হয়ে আমি দাদা বলেছিলাম, সাজ্জাদ আমাকে বিরক্ত করছে। এরপরই আমার দাদা প্রতিবাত করতেই দাদাকে মারল সাজ্জাদ
জানাগেছে হেমন্ত বিশ্বাস ডামডিম চা বাগানের শ্রমিক। স্ত্রী চম্পা বিশ্বাস এবং দুই ছেলে মেয়ে নিয়েই থাকত এই এলাকায়। কিছুদিন আগে স্ত্রী বাপের বাড়ি গিয়েছে। এদিন বাড়িতে একাই ছিল সে।
মালবাজার পুলিশ ঘটনা স্থলে এসে মৃতদেহ উদ্ধার করেছে। মাল থানার ওসি অনিন্দ ভট্টাচার্য বলেন, মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জল পাইগুড়ি পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত শুরুর পাশাপাশি সাজ্জাদ আলমের খোজ চালাচ্ছি।

No comments:
Post a Comment