স্নেহা চক্রবর্তী,বীরভূমঃ ঝাড়খন্ডের একটি বেসরকারি স্কুলে আবাসিক চার ছাত্রকে সাপে কামড়ানোয় বিক্ষোভ স্কুলে ও বীরভূমের সিউরি সুপার শ্পেশাল হাসপাতালে । সিউরি থানার পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি অায়ত্বে আনে । জানা গিয়েছে , ঝাড়খন্ডের জামতারা জেলার কুণ্ডহিত স্কুলে একটি ঘড়ে চারজন ছাত্র রাতে শুয়ে ছিল। সেই সময় একটি সাপ বিছানায় ঢুকে পড়ে এবং চার জনকেই সাপে কাটে বলে দাবি । রাতেই একে একে চারজন ছাত্রকে বীরভূমের সিউরি হাসপাতালে নিয়ে আসা হয় । তাদের মধ্যে দুই জনের মৃত্যু হয় ।
বাকি দুই ছাত্রকে আশংকা জনক অবস্থায় সিউরি হাসপাতালে ভর্তি করা হয়েছে । পরিবারের দাবি মতো ওই ছাত্রদের জুড়ি বুটি দেওয়ার জন্য ছাত্রদের কাছে যেতে চাইলে হাসপাতাল কর্তপক্ষ বাঁধা দেয় । এর পরেই বিক্ষোভ দেখায় হাসপাতাল চত্বরে । ঝাড়খন্ডের স্থানীয় বিধায়ক ও সিউরি থানার পুলিশ পরিবারের সঙ্গে আলোচনার পরেই শান্ত হয় পরিস্থিতি । যদিও এই ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠেছে ওই বেসরকারি স্কুলের বিরুদ্ধে ।

No comments:
Post a Comment