মঙ্গলবার দুপুরে শেখপাড়ার বাংলাদেশ সীমান্ত এলাকায় চাষের জমিতে তিনটি আলাদা আলাদা জায়গায় তিন অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গেছে, তিনটি মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। BSF-র গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে বলে আজ সকাল থেকে শেখপাড়ায় খবর রটে। কিন্তু, মৃতদেহগুলির সন্ধান পাওয়া যাচ্ছিল না। দুপুরে স্থানীয় কাহারপাড়া এলাকার চাষের জমিতে তিনজনের দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারা জানান, গতরাতে এলাকায় কয়েকটি গুলির আওয়াজ শোনা যায়। আজ সকালে চাষের জমিতে রক্তের দাগ দেখা গেলেও মৃতদেহগুলির খোঁজ পাওয়া যাচ্ছিল না। গ্রামবাসীদের অভিযোগ, বাংলাদেশে গোরু পাচারের সময় ওই তিন বাংলাদেশিকে লক্ষ্য করে BSF গুলি চালায় বলে অনুমান।
Post Top Ad
Tuesday, 3 July 2018
বিএসএফের গুলিতে মৃত ৩
Tags
# West Bengal
About Breaking Bangla Desk
West Bengal
Labels:
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment