"আবদুল মান্নান একাই মানুষ, আমরা যেন কুকুর ছানা" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 July 2018

"আবদুল মান্নান একাই মানুষ, আমরা যেন কুকুর ছানা"


আজ চুঁচুড়ায় সভায় যোগ দিতে আসেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক গৌরব গগৈ। তাঁর সামনেই মইনুল হক বলেন, "দলের কোনও নেতার কোনও কর্মসূচি নেই। কোনও নির্দেশ নেই। নিচুতলার কর্মীদের অনেককে দল করতে গিয়ে সংসার চালাতে অসুবিধা হচ্ছে। এটাই ধ্রুব সত্য। কারণ দলটাই সংগঠিত নয়।"এরপর মইনুল হক সরাসরি আবদুল মান্নানকে আক্রমণ করেন। বলেন, "একজন নেতা কর্মীদের নামই জানেন না। দেখা হলে চিনতেই পারেন না। কোনও কর্মী কথা বললে তাঁর সঙ্গে কথা বললেন না। দলের খবর নেন না। এটা করেন শুধু অহংকারের কারণে। তাঁর লালবাতির অহংকার। বিরোধী দলনেতার পদের অহংকার। তিনি মনে করেন উনিই মানুষ। বাকিরা কুকুর ছানা, ছাগল ছানা, বিড়াল ছানা।" তাঁর এই বক্তব্যকে সমর্থন করেন সভায় উপস্থিত দলের নেতা ও কর্মীদের অনেকে। 

এপ্রসঙ্গে গৌরব গগৈ বলেন, "কংগ্রেস নতুনভাবে তৈরি হচ্ছে। এখন কার্যকর্তাদের সঙ্গে নেতাদের সংযোগ বাড়ছে। সেই কাজকে আরও বাড়াতে আমি এখানে এসেছি। কার্যকর্তারা যেভাবে বলবেন সেভাবে দল চলবে। যা সমস্যা চলছে তা আমরা বৈঠক করে আলোচনা করব।  সবার সঙ্গে বৈঠক করব। দলীয় নীতি অনুযায়ী চলব।" 

এবিষয়ে আবদুল মান্নানের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

No comments:

Post a Comment

Post Top Ad