৭ বছরের শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগ উঠল মন্দিরের পুজারীর বিরুদ্ধে। সোমবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে চন্দননগর থানার দিনেমারডাঙ্গা এলাকায়। শ্রাবন মাসে দিনেমাডাঙ্গার শিব মন্দিরে ভক্তেরা শিবের মাথায় জল ঢালতে আসে। মন্দিরের পাশেই কুমোরপাড়া বাইলেনে ৭বছরের শিশু কন্যাকে নিয়ে বসবাস করেন বিনোদ চৌধুরী ও তার স্ত্রী রীতা চৌধুরী। ওই শিশু কন্যা দ্বিতীয় শ্রেনীর ছাত্রী। ঘটনার দিন স্কুল থেকে বাড়ি ফিরে মন্দিরে যাওয়ার জন্য বায়না করে। ওই দিন তার মাসি তাকে মন্দিরে পাঠিয়ে বাইরে দাঁড়িয়ে ছিল।
১৫ মিনিট হয়ে গেলেও বাচ্চাটি ফিরে না আসায় তার নাম ধরে জোরে ডাকতে থাকে মাসি। তারপরেই হাতে প্রসাদ নিয়ে বেরিয়ে আসে সে। বাড়িতে নিয়ে গিয়ে মন্দির থেকে বাইরে বেড় হতে দেরি হওয়ার কারন জানতে চাইলে সে সব কথা খুলে বলে। গোটা ঘটনায় অভিযোগের তীর মন্দিরের পুজারি নিশিকান্ত মিশ্রের বিরুদ্ধে। ঘটনার দিন রাতেই চন্দননগর থানায় একটি অভিযোগ দায়ের করে ওই শিশু কন্যার মা। পুলিশ ওই শিশু কন্যাটিকে ডাক্তারি পরীক্ষ্যার জন্যে চন্দননগর হাসপাতালে পাঠিয়ে দেয়। এরপর চন্দননগর থানার পুলিশ তদন্তে নেমে ভদ্রেশ্বর থানা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। মঙ্গলবার অভিযুক্তকে চন্দননগর আদালতে হাজির করান
হলে বিচারক অভিযুক্তের ১৪দিনের জেল ফেপাজতের নির্দেশ দেন।

No comments:
Post a Comment