ডুয়ার্সে চিতা বাঘের আক্রমণ! মৃত মহিলা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 July 2018

ডুয়ার্সে চিতা বাঘের আক্রমণ! মৃত মহিলা


নিজস্ব প্রতিনিধি,ডুয়ার্স: চিতাবাঘের আক্রমনে মৃত্যু হল এক মহিলার।সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মালব্লকের  বেইতবাড়ি চা বাগানের ২২ নম্বর সেক্টরে।মৃতা মহিলার নাম  শুক্রামনি ওড়াও(৩৮) ।স্বামীর নাম বিরশাই ওড়াও।মঙ্গলবার সকালে চা বাগানে শ্রমিকেরা চা পাতা তোলার কাজে যাওয়ার সময় শুক্রামনির ক্ষতবিক্ষত  দেহ  দেখতে পায় ।বনদপ্তরকে খবর দেওয়া হয়েছে ।

এঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় মহিলা শ্রমিকেরাও চা পাতা তুলতে অস্বীকার করে ।এদিকে প্রতিদিন এই সেক্টর এর রাস্তা দিয়ে ছাত্র ছাত্রীরা স্কুলে যাতায়াত করে তাদের নিরপত্তা নিয়েও প্রশ্ন উঠে ।
 বনদপ্তর অবশ্য খাঁচা পেতে চিতাবাঘটিকে ধরার উদ্যোগ নিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad