শিক্ষামন্ত্রীকে তলব মুখ্যমন্ত্রীর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 2 July 2018

শিক্ষামন্ত্রীকে তলব মুখ্যমন্ত্রীর






কলকাতা, ২ জুলাই : কলেজে ভর্তির জন্য টাকা নেওয়ার একাধিক অভিযোগে নাম জড়িয়েছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা, কর্মীদের। এই ইশুতে বিস্তারিত তথ্য জানতে এবার পার্থ চট্টোপাধ্যায়কে তলব করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বাড়িতে আজ দুপুর ১২টা থেকে বৈঠক শুরু হয়েছিল। যা প্রায় আধঘণ্টা চলে। অন্যদিকে, এবিষয়ে আজ বিকালে তৃণমূল ছাত্র সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে কলকাতার তৃণমূল ভবনে বৈঠক করবেন জয়া দত্ত।


রাজ্যের সব কলেজগুলিতে চলছে ভর্তি প্রক্রিয়া। অভিযোগ, লিস্টে নাম থাকা সত্বেও ভর্তির জন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে হাজার হাজার টাকা দাবি করছে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা। অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। অন্যদিকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও এবিষয়ে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও চলছিল টাকা নেওয়ার প্রক্রিয়া। এরপরে আজ পার্থকে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী।


ভর্তি ইশু ছাড়াও নিজের বাড়িতে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় দলের পরিস্থিতি নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন মমতা। পার্থবাবু দলের জাড়গ্রাম জেলার পর্যবেক্ষক। 

No comments:

Post a Comment

Post Top Ad