রানীগঞ্জে খনি সম্প্রসারণের কাজ বন্ধ করল গ্রামীনরা!কেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 2 July 2018

রানীগঞ্জে খনি সম্প্রসারণের কাজ বন্ধ করল গ্রামীনরা!কেন?



রানীগঞ্জের এগারাগ্রাম পঞ্চায়েতের ই.সি.এলের কুনুস্তোরিয়া এরিয়ার নারানকুরি ওসি পি র খনি সম্প্রসারণের কাজ বন্ধ করল গ্রামীণরা। গ্রামীনদের দাবি ওসিপির কয়লা উত্তোলনের ফলে এলাকার বাড়ি ঘরে ফাটল ধরছে। এছাড়াও জলের স্তর কম হচ্ছে দিন প্রতিদিন । খনিতে বিস্ফোরণ ঘটানোর ফলে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার বাসিন্দারা। এবার সেই খনি জনবসতি লাগোয়া এলাকায় চলে আসলে গ্রামীণদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে বলেই দাবি করে খনির সম্প্রসারণের কাজ বন্ধ করে দিল এগারা এলাকার গ্রামীণরা ।

সোমবার সকাল থেকে খনি সম্প্রসারণের কাজ খনি কর্তৃপক্ষ শুরু করলে এলাকার গ্রামীণরা তা বন্ধ করে দেন। পরে ইসিএলের নিরাপত্তা বাহিনীর জেলা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এদিন এলাকায় এজেন্ট ম্যানেজারকে ঘিরে ধরে খনির সম্প্রসারণের কাজ করা চলবে না বলে দাবি করেন তারা। যদিও ঐ অংশের বেশ কিছু জমি দাতা দাবি করেন খনি কর্তৃপক্ষ জমির পরিবর্তে তাদের চাকরি দিয়েছিলেন, এমত অবস্থায় ওই অংশের জমি অধিগ্রহণ না হলে ১২জন সদস্য যারা জমির বিনিময়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি তারা পাবেন না বলে দাবি করেন।এই ঘটনার প্রেক্ষিতে খনি আধিকারিক জানান খনি সম্প্রসারণের জন্য নিয়ম মেনে জমি অধিগ্রহণ করা হয়েছে পাশাপাশি খনির কয়লা উত্তোলনের জন্য নিয়ম নীতি মেনেই বিস্ফোরণ ঘটানো হয় যার কারণে খনির পার্শ্ববর্তী এলাকা ক্ষতিগ্রস্ত হবে না বলে দাবি করলেন মহাবীর কোলিয়ারি এজেন্ট ওম প্রকাশ যাদব। এদিনের এই বিক্ষোভ আন্দোলনের জেরে খনি সম্প্রসারণের কাজ বন্ধ হওয়ার সাথে লাগোয়া এলাকায় কয়লা উত্তোলনের কাজ বন্ধ হয়ে যায়। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে পৌঁছলে ও নীরব দর্শকের ভূমিকায় থাকতে দেখা যায় তাদের।

No comments:

Post a Comment

Post Top Ad