আসানসোল :পানীয় জলের দাবিতে সোমবার সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত রাণীগঞ্জ থেকে জামুরিয়া যাওয়ার প্রধান রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন আসানসোল পৌর নিগমের ৬ নম্বর ওয়ার্ডের জাদু ডাঙ্গার বাসিন্দারা ।
আসানসোল পৌর নিগমের জল দপ্তরের এম আই সির বাড়ি জামুরিয়া হওয়া সত্ত্বেও রাণীগঞ্জ থেকে জামুরিয়া যাওয়া
র প্রধান রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের জলের সমস্যা রয়েছে ।বহুবার স্থানীয় কাউন্সিলরকে বলেও কোনও লাভ হয়নি ।কিন্তু বর্তমানে জলের এতটাই সংকট যে পানীয় জলের জন্য তাদেরকে পাশের ওয়ার্ডের দিকে তাকিয়ে থাকতে হয় ।তাদের আক্ষেপ জলের দায়িত্বে জামুরিয়ার নেতা পূর্ণ শশী রায় থাকলেও, তিনি জল সমস্যা মেটাতে কোন চেষ্টাই করেননি ।এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়। পুলিশ এসে স্থানীয়দের বোঝাবার চেষ্টা করলেও কোন লাভ হয়নি। পরে চেয়ারম্যান আসেন এবং চেয়ারম্যানকে সমস্ত এলাকায় ঘোরানো হয় ।পরে অবশ্য চেয়ারম্যানের আশ্বাসে পথ অবরোধ উঠে যায়।


No comments:
Post a Comment