ইন্টারনেট কাঁপাচ্ছে ঐশ্বরিয়ার "মহব্বত" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 13 July 2018

ইন্টারনেট কাঁপাচ্ছে ঐশ্বরিয়ার "মহব্বত"

 



ফান্নে খাঁ ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চনকে গায়িকার ভূমিকায় দেখা যাবে। আর সেই ছবির প্রথম গানেই কিস্তিমাত করলেন তিনি। সম্প্রতি সামনে এসেছে ছবির প্রথম গান মহব্বত। আর এর মধ্যে উপরি পাওনা ঐশ্বরিয়ার জলবা।


গোল্ডেন হোক বা ব্ল্যাক আউটফিট, চোখ সরানোই দায় ঐশ্বরিয়ার থেকে। গানটি মুক্তি পাওয়ার পর থেকে গুগলের ট্রেন্ডিং লিস্টে জায়গা করে নিয়েছে।

সরবজিৎ, জজ়বা-র পর ঐশ্বরিয়াকে ফের একবার অন্যভাবে দেখা যাবে ফান্নে খাঁয়। অ্যায় দিল হ্যা মুশকিল-এ গ্ল্যামারাস ঐশ্বরিয়া ধরা দিলেও, তাল বা ধুম টুয়ের ঐশ্বরিয়াকে অনেকদিন পর ফান্নে খাঁয় দেখা যাচ্ছে বলে দাবি করছেন নেটিজ়েনরা। তাই তো গানটি মুক্তি পাওয়ার পর থেকেই ঐশ্বরিয়ার প্রশংসায় মেতে উঠেছে দর্শক।


ফান্নে খাঁয় ঐশ্বরিয়া ছাড়া অনিল কাপুর, রাজকুমার রাও ও টিস্কা চোপড়াকে দেখা যাবে। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যম মারফত জানা যায় যে ছবিতে খুব বেশি হলে ঐশ্বরিয়াকে ১৫ থেকে ২০ মিনিট স্ক্রিনে দেখা যাবে। কিন্তু, সেইটুকু সময়েই তিনি দর্শকের মন জয় করে নেবেন বলে আশাবাদী ছবির নির্মাতারা। ছবিটি মুক্তি পেতে চলেছে ৩ অগাস্ট। ছবির গল্প স্বপ্নপূরণ নিয়ে। আর সেই স্বপ্নপূরণ করতে গিয়েই অনিল কাপুর ও রাজকুমার রাও অপহরণ করে ফেলেন ঐশ্বরিয়াকে। আর এভাবেই এগোবে গল্প।

সূত্র :ইনাডু




No comments:

Post a Comment

Post Top Ad