মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: দিল্লিতে মমতা ব্যানার্জীর নেতৃত্বে ফ্রেডারেল ফ্রন্ট সরকার হবে। শুক্রবার বিকালে বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠে জেলা আই এন টি টি ইউ সির উদ্যোগে এক জনসভায় এসে একথা বলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারি। এদিনের সভায় ছিলেন অধ্যক্ষ বিমান ব্যানার্জি, জেলার আই এন টি টি ইউ সির সভাপতি শক্তিপদ মণ্ডল, বারুইপুরের চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী, জেলার যুব নেতা সঞ্জীব সরকার, বারুইপুরের শ্রমিক নেতা বিভাস সর্দার সহ অন্যরা। এদিনের সভায় কংগ্রেসের জেলা সভাপতি অর্ণব রায় সদলবলে তৃণমূলে যোগ দেন। অর্ণব রায়ের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী শুভেন্দু অধিকারি ও বিমান ব্যানার্জী সহ অন্যরা। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়ে মন্ত্রী শুভেন্দু অধিকারি বলেন , সি পি এম সাইন বোর্ডে পরিনত হয়েছে। গান্ধিবাদী কংগ্রেস কর্মীরা এখন তৃণমূলে যোগ দিচ্ছেন। সাম্প্রদায়িক বি জে পিকে গনতান্ত্রিক উপায়ে রুখতে হবে। আমরা জিতবো আর বিজেপি হারবে। দিল্লিতে লড়াই দেখাবেন দিদি। বি জে পির সমালোচনা করে তিনি বলেন, রেলের ভাড়া বেড়েছে। গ্যাসের দাম বেড়েছে। বেকারের চাকরি কোথায় গেল? তাঁর অভিযোগ, নিরব মোদী ,বিজয় মালিয়া ,ললিত মোদী টাকা মেরে লন্ডনে বসে আছে। ওদের ধরার সাহস নেই বিজেপির। দলের কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন ,তৃনমূল মানে আন্দোলন। রুপশ্রী, সমব্যাথি,সবুজ সাথী তৃনমূলে সাম্প্রদায়িকতার জায়গা নেই।

No comments:
Post a Comment