স্কুলে বিলি গর্ভনিরোধক বড়ি-কন্ডোম! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 July 2018

স্কুলে বিলি গর্ভনিরোধক বড়ি-কন্ডোম!




 পশ্চিমা সমাজে তরুণ-তরুণীর অবাধ মেলামেশায় তেমন কোন বাঁধা নেই। যার কারণে অবাঞ্ছিত গর্ভসঞ্চারের ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে সেখানে। আর এই সমস্যায় নাজেহাল পশ্চিমা দেশগুলি। এর সমাধানে ইংল্যান্ডের স্কুলগুলোতে ছাত্রীদের মধ্যে বিনামূল্যে গর্ভনিরোধক বড়ি ও কনডম বিলির সিদ্ধান্ত নেয়া হয়েছে। আপত্‍কালীন পরিস্থিতিতে সহজে গর্ভধারণ ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ইংল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সেলেন্সেএরই মধ্যে এই মর্মে নির্দেশিকা জারি করেছে। কিশোরীদের গর্ভধারণে বিশ্বে ইংল্যান্ডের স্থান সবার ওপরে। ফলে বাড়ছে অবাঞ্ছিত সন্তানের সংখ্যাও। বিনামূল্যে গর্ভনিরোধক বড়ি ও কনডম বিলি করা হলে তরুণ-তরুণীদের মধ্যে ঘনিষ্ঠতার সময়ে তা ব্যবহারের আগ্রহ বাড়বে বলে মনে করা হচ্ছে।
এছাড়া অবাঞ্ছিত গর্ভধারণ ঠেকাতে দেশের বিভিন্ন জায়গায় প্রচারও চালানো হচ্ছে। শহর থেকে দূরে বসবাসকারী তরুণ-তরুণীরাও যাতে এই সেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ২৫ বছর পর্যন্ত বয়সের তরুণ-তরুণীদের এই সেবার মধ্যে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad