কলেজে ভর্তিতে টাকার টোপ দেওয়ার অপরাধে গ্রেপ্তার হওয়া এবিভিপির দুই ছাত্রকে বুধবার তোলা হল শ্রীরামপুর আদালতে। উত্তরপাড়া প্যারীমোহন কলেজের এই ঘটনায় ধৃতরা হলো বারুইপাড়ার সঞ্জু সিং এবং বেগমপুরের শুভ অধিকারী।
এদিন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে শ্রীরামপুর আদালতের সামনে বিক্ষোভ দেখানো হয়। পাল্টা জমায়েত ছিলো এবিভিপি এবং বিজেপি কর্মীদেরও।
তৃণমুল নেতারা দাবী করেন, দোষ করবে সবাই বলে আমি দোষী নই। বর্তমানে আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি ও বিজেপির এক অবস্থা। তারা নিজেদের দোষ ঢাকতে গোটা ঘটনার কথা অস্বীকার করছে। যদিও এবিষয়ে বিজেপির রাজ্য সহসভাপতি কৃষ্ণা ভট্টাচার্য্যের বলেন, দিদিমনীর ভাইরাই টাকা নিয়ে ছাত্র ভর্তি করছে। আর নিজেদের দোষ ঢাকতে এবিভিপির ছেলেদের ঘাড়ে দোষ চাপিয়ে তাদের গ্রেপ্তার করাচ্ছে।

No comments:
Post a Comment