বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কন্টিনিয়ু সহবাস ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 July 2018

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কন্টিনিয়ু সহবাস !



বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করার অভিযোগে গ্রেফতার এক যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাইঘাটা থানা এলাকায় প্রণব গাঙ্গুলীর কাছে টিউশন পড়তো পলি মণ্ডল।নিজের অজান্তেই গৃহ শিক্ষক প্রণবের প্রেমে আবদ্ধ হয় l এই ভাবে চলতে থাকে প্রায় ২ টি বছর l মাস তিনেক আগে পলির বাবা খুব অসুস্থ হয়ে পড়েন l বাবা অসুস্থ, তাই মা পলির বাবাকে নিয়ে চিকিৎসা সূত্রে মামা বাড়িতে থাকতেন, গাইঘাটা বাড়িতে প্রায়সই একা থাকতো পলি, সেই সুযোগে পলির গৃহ শিক্ষক প্রণব পলিকে বিয়ের প্রস্তাব দেন ও তারা একাধিকবার শারীরিক সম্পর্কে মিলিত হয় l পলির মা বাবা বাড়িতে ফিরে এলে ঘটনা জানাজানি হতেই পলি সব কিছু বাবা মাকে জানায় l তারপর তারা প্রণবের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেলে প্রণব পুরো ব্যাপারটা অস্বীকার করে এবং প্রণবের বাবা মা পলির বাবাকে কঠোর ভাবে অপমান করে তাড়িয়ে দেন l অবশেষে পলি ও তার পরিবার গাইঘাটা থানার দ্বারস্থ হন l তদন্তে নেমে পুলিশ যথাযথ প্রমাণের ভিত্তিতে প্রণব কে গ্রেফতার করে l এবং পলির বয়স ১৭ বছর ১০ মাস হাওয়ায় সে নাবালিকা, তাই পুলিশ নাবালিকা কে ধর্ষণ করার মামলা রুজু করে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে l

No comments:

Post a Comment

Post Top Ad