২১শে জুলাই কে স্মরণে রেখে তৃণমূলের পক্ষ থেকে রবিবার মহামিছিল ও জনসভার কর্মসূচী নেওয়া হয়।এদিনের মহামিছিল শুরু হয় আসানসোলের পুরানো রামকৃষ্ণ মিশন আশ্রম মোড় থেকে এবং মিছিলটি শেষ হয় সিটি বাসস্ট্যাণ্ডের কাছে।মিছিল শেষে একটি জনসভার আয়োজন করা হয় ৷যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম আইন ও জন স্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী মলয় ঘটক , আসানসোল দঃ এর বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জী,বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, দুর্গাপুরের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল , তৃণমূলের জেলা সভাপতি ভি শিবদাসন , বিদায়ী জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি সহ আরো অনেকে ৷এদিনের মহামিছিল প্রায় ২৫০০০ মানুষের সমাবেশ ঘটে ৷ মিছিল ও জন সমাবেশকে সম্বোধন করতে গিয়ে বিশ্বনাথ পাড়িয়াল বলেন বাংলায় রাম - রহিমের বিভাজন নেই ৷
তাই বাংলার বুকে বিজেপির ঠাঁই নেই ৷পাশাপাশি মন্ত্রী মলয় ঘটক বলেন ২০১৯ এ দেশের নতুন প্রধানমন্ত্রীর নাম মমতা ব্যানার্জী ৷ ভাঁওতা বাজির সরকারের কাছ থেকে মানুষের সমর্থন সরে গেছে ৷দেশের সমস্ত উপনির্বাচনে মানুষ তা বুঝিয়ে দিয়েছে ৷ তবে এদিনের মহামিছিল ও জনসভায় জেলার সমস্ত নেতৃত্বকে দেখা গেলেও আসানসোলের মেয়র ও পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারীকে দেখা যায়নি ৷


No comments:
Post a Comment