গাছে প্রৌঢ় দম্পতির ঝুলন্ত দেহ! কি এমন হল তাদের? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 23 July 2018

গাছে প্রৌঢ় দম্পতির ঝুলন্ত দেহ! কি এমন হল তাদের?



চাঁদনী, নন্দীগ্রাম:নিঃসন্তান প্রৌঢ় দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল  নন্দীগ্রাম থানার হানুভুঁইয়াতে। সোমবার সকালে  অনাদি ভুঁইয়া (৭০) এবং তাঁর স্ত্রী রেবা ভুঁইয়া (৬৫)-র দেহ বাড়ির সামনে গাছে ঝুলতে দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিস আসে দেহ উদ্ধারে। পরে দেহদুটিকে নন্দীগ্রাম থানায় নিয়ে আসা হয়েছে।পুলিস ও স্থানীয়  সূত্রে খবর, এই দম্পতি নিঃসন্তান। তবে তাঁরা সম্পর্কের ভাইপো সুব্রত ভুঁইয়াকে পালিত ছেলে হিসেবে রেখেছিল।  স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, এই দম্পতির মধ্যে কোনও অশান্তি ছিল না । আচমকা এমন ঘটনার পর মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য।  ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই বিষয়টি পরিষ্কার হবে ঘটনা হত্যা নাকি আত্মহত্যা। পুলিস ঘটনার তদন্তে।

No comments:

Post a Comment

Post Top Ad