সমুদ্রে ভেসে এল ভগ্নাংশ ট্রলার! ভিতরে তিন লাশ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 23 July 2018

সমুদ্রে ভেসে এল ভগ্নাংশ ট্রলার! ভিতরে তিন লাশ


চাঁদনী, কাঁথি: সাতসকালে মন্দারমণি কোস্টাল থানার দাদনপাত্রবাড়, চাঁদপুর এবং জলধায় ভেসে এল ওড়িশার কীর্নিয়াতে নিখোঁজ তিন মৎস্যজীবীদের দেহ।দিঘায় মেরিনা ঘাটে সোমবার সকালে ভেসে এল ট্রলারের ভাঙাচোরা অংশ।  "মা মঙ্গলা" নামের ওই ট্রলারটি ওড়িশার কীর্তনিয়া ঘাট থেকে মাছ শিকারের উদ্দেশ্যে বেরিয়ে গভীর সমুদ্রে আটকে পড়েছিল দুর্যোগের জন্য।

এছাড়াও নিখোঁজ ছিল ওড়িশার আরও কয়েকটি ট্রলার এবং লঞ্চ।  এদিন মন্দারমণি কোস্টাল থানা দাদনপাত্রবাড়ের খাড়পাল খটিতে সমূদ্রে ভেসে আসা একটি মৃতদেহ। ঝাড়েশ্বর পাল নামের ওই মৎস্যজীবী বাড়ি কীর্তনিয়াতে বলে জানা গেছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রলারের মৎস্যজীবি ছিলেন ঝাড়েশ্বর। জলধায় এবং চাঁদপুরে উদ্ধার হয়েছে আরও দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। এই দুই ব্যক্তিরও বয়সও প্রায় ৪০-৪৫। এই দেহ দুটিও নিখোঁজ মৎস্যজীবীদের বলে  ধারণা পুলিসের।

No comments:

Post a Comment

Post Top Ad