৮০০ মানুষ খুন করেছে এই দম্পতি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 30 July 2018

৮০০ মানুষ খুন করেছে এই দম্পতি!




মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফিলপিন্সের প্রেসিডেন্ট বলেছিলেন, তিন লাখ মাদক পাচারকারীকে প্রাণে মারবেন তিনি। সেই কাজে পুলিশ বা সেনা যথেষ্ট নয়, তাই ভাড়া করেছিলেন সিরিয়াল কিলার। তেমনই এক খুনে দম্পতির কথা প্রকাশ্যে এসেছে ফিলিপাইনের জাতীয় সংবাদ মাধ্যমে। শে ও শেইলা নামে এ দম্পতি এখন পর্যন্ত খুন হয়ে যাওয়া প্রায় ৪ হাজার লোকের মধ্যে ৮০০ জনের প্রাণ নিয়েছেন।
এই দম্পতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নতুন রাষ্ট্রনায়ক যখন মাদকের বিরুদ্ধে তার লড়াইয়ের কথা ঘোষণা করলেন, তখন এ পেশায় না এলে না খেয়ে মরতে হতো তাদের। তাই বাধ্য হয়েই মানুষ খুনের কাজে নেমেছিলেন। প্রথমে একা কাজ করতেন শে। কিন্তু দেখা গেল বেশ কিছু টার্গেটের কাছে তার পৌঁছাতে অসুবিধা হচ্ছে। তাই বাধ্য হয়েই নিজের স্ত্রীকে কাজে নামতে বলেন। শেষ পর্যন্ত শেইলাও এই পেশায় নামেন।
অনেক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে খুনের কাজে সাহায্য করাই শেইলার কাজ। প্রতিটি খুনের জন্য সরকার থেকে ১০০ মার্কিন ডলারও পান তারা। প্রথমে যে দলের হয়ে তারা কাজ করেন সেখান থেকে টার্গেটের ছবি জোগাড় করতে হয়। তিন দিনের মধ্যে কাজ সারলেই হাতে হাতে টাকা চলে আসে।

No comments:

Post a Comment

Post Top Ad