বিশ্বের সবচেয়ে হট অঙ্ক-শিক্ষিকা? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 30 July 2018

বিশ্বের সবচেয়ে হট অঙ্ক-শিক্ষিকা?

ইনিই কি বিশ্বের সবচেয়ে HOT অঙ্ক-শিক্ষিকা?
বিশ্বের উষ্ণতম অঙ্কের শিক্ষিকাকে চিনে নিন। তাঁর ক্লাস নেওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে উদ্ভিন্নযৌবনা এই যুবতীকে নিয়ে হইচই পড়ে গিয়েছে।
ক্লাসে তিনি অঙ্ক কষতে শেখান, কিন্তু তাঁর আগুনে শরীরের মাপজোখে মেতেছে গোটা সোশ্যাল মিডিয়া। বেলারুশের শিক্ষিকা ওকসানা নেভেসেলায়ার ভিডিয়ো সেখানে তুফান তৈরি করেছে। ফেসবুক প্রোফাইলে নিজের সম্পর্কে অকপট এই যুবতী জানিয়েছেন, 'যৌন আবেদন ও বুদ্ধিমত্তা হাতে হাত রেখে চলে।'
ইনস্টাগ্রামে তাঁর ক্লাস নেওয়ার ভিডিয়ো পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে ২,২৩,০০০ ফলোয়ার তৈরি হয়েছে। বলা বাহুল্য তাঁদের অধিকাংশই পুরুষ। সোজা কথায়, যুবতী শিক্ষিকার দেহবল্লরী পুরুষের হৃদয়ে ঝড় তুলেছে।
রাতারাতি খ্যাতির বিড়ম্বনা নিয়ে অবশ্য বিশেষ হেলদোল নেই ওকসানার। তবে নিজের পোস্টে ১০,০০০ লাইক পড়ার পরে ভক্তদের ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। আপাতত মালয়েশিয়ায় ছুটি কাটাচ্ছেন শিক্ষিকা। ছুটির মেজাজে অনেক সময়েই বিকিনিতে স্বাচ্ছন্দ্য বোধ করতে দেখা গিয়েছে তাঁকে। সেই সব ছবি নতুন করে তাঁর ভক্তকূলকে উদ্বেল করে তুলেছে।

No comments:

Post a Comment

Post Top Ad