ধর্ষণের সময় বিছানায় ঘুমিয়ে পড়েছিলেন ক্রিকেটার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 30 July 2018

ধর্ষণের সময় বিছানায় ঘুমিয়ে পড়েছিলেন ক্রিকেটার

ধর্ষণে নাম জড়িয়ে গিয়েছে। সেই কারণে জাতীয় দল থেকে সাময়িক নির্বাসিত হয়েছেন তারকা ক্রিকেটার ধনুষ্কা গুণতিলকে। কলম্বোর পুলিশ তাঁর জবানবন্দি রেকর্ড করে জানিয়ে দিয়েছে, তিনি ধর্ষণে জড়িত থাকলেও অভিযুক্ত নন।
শ্রীলঙ্কা নিজের দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলছে। এমন সময়েই ধর্ষণ কাণ্ডে নাম জড়িয়ে গিয়েছিল গুণতিলকের। তাঁর ঘনিষ্ঠ বন্ধুই নাকি কলম্বোর হোটেলে দুই নরওয়েজিয়ান মহিলাকে নিয়ে গিয়েছিলেন। তাঁদের মধ্যে একজন গুণতিলকের বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন।
ধর্ষণের সময়ে গুণতিলকে নাকি সেই রুমে ছিলেন। এমনটাই অভিযোগ। তবে তারকা ক্রিকেটারের জবানবন্দি নেওয়ার পরে পুলিশের বক্তব্য, দুই নরওয়েজিয়ান তরুণী ১৫ জুলাই শ্রীলঙ্কায় আসেন। ভ্রমণের উদ্দেশ্যে আসা মহিলাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় গুণতিলকের সঙ্গে আগে থেকেই যোগাযোগ ছিল।
নরওয়ের বান্ধবী আসার পরে গুণতিলকে নিজেই তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তিনিই হোটেলে নিয়ে আসেন। সেই হোটেলেই গুণতিলকের রঙ্গলীলায় যোগ দেন তাঁর ব্রিটিশ পাসপোর্টধারী শ্রীলঙ্কান বন্ধু।এরপরেই তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। শ্রীলঙ্কান ডেইলি মিররের প্রতিবেদন অনুযায়ী, হোটেলের বিল মিটিয়েছিলেন গুণতিলকেই। তিনি রুমে ঘুমিয়ে পড়ার পরেই নাকি ধর্ষণ করেন বন্ধু। এমনটাই তদন্তে বেরিয়ে এসেছে।

No comments:

Post a Comment

Post Top Ad