অর্ক রায়, মালদা: শ্যালককে খুন করার অভিযোগে জামাইবাবুকে গ্রেফতার করল মুম্বই পুলিশ।সিনেমার কায়দায় গ্রেফতার করা হয় অভিযুক্তকে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তর নাম শোবু সেখ (৪১)।বাড়ি মালদা জেলার ইংরেজ বাজার থানার রাজনগর খোয়ারামোড় এলাকায়।জানা গিয়েছে গত ৬ দিন আগে মুম্বাইয়ে থাকার সময় বচসা শুরু হয় জামাই এবং শ্যালকের মধ্যে।অভিযোগ সেই সময় কাঠের বাটামের আঘাতে মৃত্যু হয় শ্যালকের।মৃতের নাম রহিম মুসলিম সেখ (৩৫)।বাড়ি ঝাড়খন্ডের রাজমহল এলাকায়।এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত।মুম্বাই পুলিশ খবর পেয়ে তদন্ত শুরু করে।পুলিশ জানতে পারে অভিযুক্ত ট্রেনে চেপে বাড়ি ফিরছে।সেই সময় অভিযুক্তর মোবাইল ট্র্যাক করে বিমানে চেপে মুম্বাই পুলিশের দুই অফিসার কলকাতা পৌঁছায়।সেখান থেকে ট্রেনে চেপে মালদায় পৌছায় তারা।অভিযুক্ত বাড়ির ঢোকার আগেই ইংরেজ বাজার থানার পুলিশের সহযোগিতায় মুম্বাই পুলিশ রবিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে।সোমবার অভিযুক্তকে মালদা জেলা আদালতে তোলা হয়।৩দিনের ট্রানজিট রিমাইন্ডে মুম্বাই নিয়ে যাবে জিজ্ঞাসাবাদের জন্য।

No comments:
Post a Comment