বোমা ফেটে মৃত ২!আহত ৫ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 July 2018

বোমা ফেটে মৃত ২!আহত ৫



নিজস্ব প্রতিনিধি, মালদা: বোমা ফেটে মৃত ২ আহত ৫। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে কালিয়াচক থানার সাইলাপুর গ্রামে।  আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার দুপুর ১ টা নাগাদ, নির্জন এলাকা থেকে আশঙ্কাজনক ৭ জনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিজনেরা। সেখানে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি ৪ জনের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে সেখানে। এক জনের কোন খোজ নেই।  পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত দুজনের নাম, বিশ্বজিৎ ঘোষ(৩২) ও বাপী ঘোষ(৩০)।  আহতদের নাম, দীপক ঘোষ, প্রসেনজিৎ ঘোষ, চিরঞ্জিত ঘোষ, পঙ্কজ ঘোষ ও কমল ঘোষ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে ইংরেজবাজার থানার পুলিশ। জানা গিয়েছে আহত ও মৃতদের বাড়ি কালিয়াচক থানার সাইলাপুর এলাকায়।  পরিবারের অভিযোগ মহদিপুর সীমান্তে পার্কিং নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল ছিল।  তবে কিভাবে বোমার আঘাতে তারা আহত হয়েছেন তারা পরিস্কারভাবে বলতে পারেনি।  স্থানীয়দের ধারণা বোমা বাঁধতে গিয়ে ৭জন জখম হয়। পরে তাদেরকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুজনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে কি কারণে বোমা ফেটে মৃত্যু তা তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ইংরেজরা থানার পুলিশ। তারা দুটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

No comments:

Post a Comment

Post Top Ad