মানুষ যখন পাষন্ড! পিটিয়ে মারার জ্বলজ্যান্ত লাইভ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 July 2018

মানুষ যখন পাষন্ড! পিটিয়ে মারার জ্বলজ্যান্ত লাইভ




নিজস্ব প্রতিনিধি, সাঁকরাইল: মানুষ যখন পাষন্ড। চোর হোক কি ডাকাত, সে তো মানুষ। রক্ত মাংসের শরীর দিয়ে তৈরি করা ভগবানের দান। কিন্ত কিছু কিছু মানুষের তা ধারণার বাইরে, তা নয়ত চোর সন্দেহে এক জ্বলজ্যান্ত মানুষকে পিটিয়ে মারে স্থানীয়র কিছু লোকেরা। তা আবার ভিডিও করে কিছু ব্যক্তি। এমনই এক দৃশ্যর সাক্ষী রইল সাকরাইলবাসী।

চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হল এক যুবকের। সাঁকরাইল ভাগবতীপুরের ঘটনা। বেশ কয়েকদিন ধরে এলাকায় চুরির ঘটনা বেড়ে চলছিল. অভিযোগ কয়েকদিন আগে একটি বাড়িতে চুড়ি করতে এসে এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুষ্কৃতীরা। এর পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বার বার পুলিশকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ এলাকার বাসীদের।মঙ্গলবার সকালে এক বহিরাগত যুবকে এলাকায় ঘুরতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। জিজ্ঞাসাবাদে অসঙ্গত কথাবলার শুরু হয় মারধর। লাঠি বাশ লোহার রড দিয়ে মারা হয় যুবককে। ইট দিয়ে থেতলে মারা হয় তাকে। খবর পেয়ে পুলিশ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।

No comments:

Post a Comment

Post Top Ad