অবশেষে হাতে এল শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর ও শাহিদ কাপুরের ভাই ঈশন খট্টরের ছবি ‘ধড়ক’ এ প্রথম দিনের বক্স অফিস রিপোর্ট। রিপোর্ট বলছে শুরুটা ব্যবসা নেহাত মন্দ হল না ‘ধড়ক’ এর। বক্স অফিসে জাহ্নবীর প্রথম ফিল্মের প্রথম দিনের ব্যবসার পরিমাণ ৮.৭১ কোটি টাকা। ফিল্ম সমালোচকরা বলছেন প্রথম দিনে ১০ কোটির কাছাকাছি ব্যবসা নেহাত মন্দ নয়।
প্রথম ছবির ‘ওপেনিং ডে’র ব্যবসায় আলিয়াকে ছাপিয়ে গেলেন শ্রীদেবী কন্যা। আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রার ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ এর ব্যবসার পরিমাণ ছিল ৮ কোটি। শুধু তাই নয়, বলিউডে প্রায় কম বেশি সমস্ত তারকার প্রথম বলিউড ছবির থেকে বেশি ব্যবসা করেছে জাহ্নবীর ‘ধড়ক’।
শুক্রবার (২০ জুলাই) মুক্তির পর এই শনিবার ও রোববার ছুটির দিনগুলোতে ছবিটির ব্যবসার পরিমাণ আরও বাড়বে বলে আশা করছেন ফিল্ম সমালোচকরা। এই ছবিটির রিভিউ করতে গিয়ে জাহ্নবী-ঈশানের ‘ধড়ক’ কে ৫ এর মধ্যে সাড়ে ৩ দিয়েছেন ফিল্ম সমালোচক তরণ আদর্শ।
এমনকি আলিয়ার ছবি ‘রাজি’, যেটি কিনা ইতিমধ্যেই ১শ’ কোটির ব্যবসা করে ফেলেছে, সেই ‘রাজি’রও প্রথম দিনের বক্স অফিস কালেকশনকে ছাপিয়ে গেছে ‘ধড়ক’। রাজির প্রথম দিনের বক্স অফিস কালেকশন ছিল ৭.৫৩ কোটি টাকা। সেখানে ‘ধড়ক’ এর বক্স অফিস কালেকশন ৮ কোটি ছাড়িয়েছে প্রথম দিনেই।

No comments:
Post a Comment