রাশিয়ার মাটিতে ফরাসি ফুটবলের নবজাগরণ দেখেছে গোটা ফুটবল বিশ্ব। আগামী চার বছরের জন্য বিশ্ব চ্যাম্পিয়নের তকমা ফ্রান্সের মুকুটে। বিশ্বজয়ের পর বিশ্বজয়ীদের উচ্ছ্বাস মস্কো থেকে ছড়িয়ে পড়ে প্যারিসে। সেলিব্রেশনের রকম ভেদও চোখে পড়েছে।
টুইটে একটি ছবি পোস্ট করেছেন স্যামুয়েল উমতিতি। দেখা যাচ্ছে টয়লেটে হাতে বিশ্বকাপ নিয়ে আনন্দে আত্মহারা তিনি। সঙ্গে পোস্টে লিখেছেন, সবচেয়ে সুন্দরীর সঙ্গে এই স্নানটা খুব প্রয়োজন ছিল।সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে একমাত্র গোল করে ফ্রান্সকে ১২ বছর পর বিশ্বকাপের ফাইনালে তোলেন ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি। সেমিফাইনালের নায়ক, একইসঙ্গে ফাইনালে অনবদ্য পারফরমেন্স। প্রথমবার বিশ্বকাপ জিতলে যে কোনও ফুটবলারই আনন্দে আত্মহারা হয়ে যান। স্যামুয়েলের ক্ষেত্রেও তাই হয়েছে। বিশ্বকাপ ট্রফির সঙ্গে স্নান করেন তিনি। শুনে অবাক লাগলেও বাস্তবে কিন্তু এটাই হয়েছে।
No comments:
Post a Comment