এই সঙ্গীতশিল্পীকে ধর্ষণ করেছিল ডাক্তার! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 July 2018

এই সঙ্গীতশিল্পীকে ধর্ষণ করেছিল ডাক্তার!


আমেরিকান সংগীতশিল্পী কেশা এবং ডাক্তার লিউকের মধ্যে আইনি বিবাদের মধ্যে হঠাৎই উঠে এলো চাঞ্চল্যকর এক তথ্য। কোর্টে জমা দেওয়া কয়েকটি নথিপত্রের থেকে জানা গিয়েছে, লেডি গাগাকে মেসেজ করে কেশা জানিয়েছিলেন, যে ডাক্তার লিউক, সংগীত তারকা ও অভিনেত্রী কেটি পেরিকে ধর্ষণ করেছেন।

লেডি গাগা এবং কেশার টেক্সট মেসেজের কথপোকথন নিয়ে ইতিমধ্যে নানা জল্পনা ছড়িয়েছে। কনভার্সেশনের কোথাও ডাক্তার লিউকের নাম লেখা নেই ঠিকই। তবে মেসেজে মেনশন করা ছিল, যে কেশাকে ধর্ষণ করেছেন, সেই রেকর্ডিং আর্টিস্টই কেটিকেও ধর্ষণ করেছেন।

এর থেকেই সকলে ধারণা করে নিয়েছেন যে কেশা, লিউকের কথাই বলেছেন। কেশার এই অভিযোগের পর, লিউকের আইনি টিম নিজেদের স্টেটমেন্ট দিয়েছেন। তাদের কথামতো, কেটি পেরি নিজে জানিয়েছেন, ডাক্তার লিউক কেটি পেরিকে ধর্ষণ করেননি।

এদিকে, কেশা এবং লিউকের আইনি সমস্যা গত চার বছর ধরে চলছে। কেশা লিউকের ওপর যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন। যার রায় এখনও আদালতের কাছ থেকে মেলেনি।

No comments:

Post a Comment

Post Top Ad