অাঁধারের মদ বিক্রি বন্ধ করতে মহিলাদের হানা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 July 2018

অাঁধারের মদ বিক্রি বন্ধ করতে মহিলাদের হানা!


স্নেহা চক্রবর্তী, বীরভূম: রাতের অন্ধকারে  মদ বিক্রি বন্ধ করতে দোকানে হানা দিল এলাকার মহিলারা । সেই সব দোকান থেকে প্রচুর দেশি বিদেশী মদ উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয় ।সেই সঙ্গে  দোকানের মালিকদের পুলিশের হাতে তুলে দেয় । ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদ বাজার থানার প্যাটেল নগরে ।

অভিযোগ এই সব এলাকায় বেশ কিছু দোকানে অবৈধ ভাবে মদ বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা । সেই সব দোকান থেকে মদ খেয়ে বাড়ীর পুরুষরা ঘরে অশান্তি করছে । এমনকি কম বয়সী ছেলেরাও মদে আশক্ত হয়ে পড়ছে ।  প্রসাশনকে জানিয়েও কোন সুরাহা না হওয়ায়   আশপাশের গ্রামের মহিলারা দল বেঁধে  মাঝে মাঝে  দোকানে ও মদের ভাটিতে হানা দিছে । মদের ভাটি ভেঙ্গে দিছে মহিলারা । কখনো গ্রামের মুদি দোকান , ইমিটেশ নের দোকান  অবৈধ মদ বিক্রি হচেছ । সেই সব দোকানেও তারা হানা দিছে । বৃহস্পতি বার রাত আটটা নাগাদ এলাকার মহিলারা সেই সব দোকানে ঢুকে অবৈধ মদ খুঁজে বের করছে । খবর পেয়ে এলাকায় যায় মহম্মদ বাজার থানার পুলিশ । তাদের হাতে তুলে দেয় উদ্ধার হওয়া মদ । তারা চায় মদ মুক্ত গ্রাম । শান্তিতে থাকুক গ্রাম ।

No comments:

Post a Comment

Post Top Ad