হাসনাবাদে অজানা জ্বরের আক্রান্ত শতাধিক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 July 2018

হাসনাবাদে অজানা জ্বরের আক্রান্ত শতাধিক



অরিন্দম হরি : হাসনাবাদে অজানা জ্বরে আক্রান্ত প্রায় শতাধিক মাদ্রাসা ছাত্র। ঘটনাটি ঘটে হাসনাবাদের মাখালগাছা পঞ্চায়েতের অন্তর্গত জান্নাতুল ওলেমায় মিশন নামক এক মাদ্রাসায়। ব্লক উন্নয়ন আধিকারিক অরিন্দম মূখার্জীর তত্বাবধানে এলাকায় পৌছায় মেডিকেল টিম, ছিলেন টাকী গ্রামীন হাসতালের বিএমওএইচ সর্বোজীৎ মুখার্জী।

   হাসপাতাল সূত্রে জানা যায় এদিন সকাল থেকেই একের পর এক রোগী আসতে থাকে জ্বর, মাথা যন্ত্রনা, বমি, পায়খানা, শরীর দূর্বলতা ইত্যাদি উপসর্গ নিয়ে। এদের মধ্যে জনা পঞ্চাশ রোগীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় কিন্তু ৫ জন বর্তমানে ভর্তি। মাদ্রাসা ছাত্র রবিউল শেখ, আব্দুল্লা শেখদের মুখে শোনাযায় গত কাল রাতে সবাই খেয়ে শুতে যাওয়ার পর সকাল থেকেই একের পর এক ছাত্র জ্বর, মাথা যন্ত্রনা, বমিতে অসুস্থ হয়ে পড়ে। বাদ যায়নি শিক্ষকরা।
      ব্লক মেডিকেল অফিসার সর্বোজীত মুখার্জী জানান এই মাদ্রাসায় ৩৫০ জন ছাত্রের মধ্যে প্রায় একশো ছাত্র আক্রান্ত। এদের মধ্যে পঞ্চাশ জন মাদ্রাসা থেকে বাড়ি চলে যায় বাকি পঞ্চাশজন হাসপাতালে চিকিৎসা করাতে আসে তাদের ৫ জন ভর্তি। এই পাঁচজনের রক্ত পরীক্ষা করা হয় এছাড়া ঐ মাদ্রাসার পানীয়জল সগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য। ব্লক উন্নয়ন আধিকারিক জানান এলাকা পরিচ্ছন্ন রাখতে বলা হয়েছে যাতে এই জ্বরে পুনরায় কেউ আক্রান্ত না হয় এবং ঐ মাদ্রাসায় পরিশ্রুত পানীয়জলের ব্যারেল প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad