ইমেল হ্যাকার গ্রেফতার! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 July 2018

ইমেল হ্যাকার গ্রেফতার!



উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন থানার ব্যবহার করা নিজস্ব ইমেল হ্যাক করে বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে অন্যত্র পাচার করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া থানার পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাদুড়িয়ার জঙ্গলপুর এলাকার বাসিন্দা অভিযুক্ত যুবক মহম্মদ ফারুকউদ্দিনের বিরুদ্ধে বাদুড়িয়া, বসিরহাট, ন্যাজাট,হাসনাবাদ, মাটিয়া সহ বিভিন্ন থানার ব্যবহার করা নিজস্ব জি মেল হ্যাক করার অভিযোগ উঠছিল । কিছুতেই পুলিশ অভিযুক্তদের টিকি পর্যন্ত ছুঁতে পারছিল না। একাধিক বার মেল আইডি চেঞ্জ ও একাধিকবার পাসওয়ার্ড চেঞ্জ করাও হয়েছিল । কিন্তু কোন ফল হয় নি। অবশেষে বাদুড়িয়া থানা ও বসিরহাট থানার পুলিশের যৌথ প্রচেষ্টায় অভিযান চালিয়ে রবিবার ভোরে বাদুড়িয়া থানার জঙ্গলপুর এলাকা থেকে অভিযুক্ত মহম্মদ ফারুকউদ্দিন কে গ্রেফতার করেছে বাদুড়িয়া থানার পুলিশ । ধৃত কে রবিবার দুপুরে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। তবে পুলিশের জেরায় ধৃত স্বীকার করেছে তার অপরাধের কথা।

No comments:

Post a Comment

Post Top Ad