সন্ন্যাসিনী জানতেনই না তিনি গর্ভবতী! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 July 2018

সন্ন্যাসিনী জানতেনই না তিনি গর্ভবতী!



ইতালির রাইতাই শহরের ৩১ বছর বয়সী এক নান (মঠবাসিনী) ভেবেছিলেন তার বদহজম হয়েছে তাই পেটের ব্যথা নিয়ে গিয়েছিলেন হাসপাতালে। কিন্তু সেখানে ঘটলো এক দুর্লভ ঘটনা।
৩১ বছর বয়সী সেই নান হাসপাতালে গিয়ে জানতে পারলেন যে সে গর্ভবতী। জন্ম দিলেন এক পুত্র সন্তান।
পরে তার কাছে এই ব্যাপারে জিজ্ঞাস করলে তিনি বলেন, ''আমি জানতামই না যে আমি গর্ভবতী ছিলাম। আমি শুধু পেটে ব্যাথা অনুভব করেছি।''
বিবিসি সুত্রে জানাযায়, ৩১ বছর বয়সী সেই নান ভেবেছিলেন তার বদহজম হয়েছে। কিন্তু হাসপাতালে গিয়ে দেখলেন সন্তানের মুখ। আর বর্তমানে পোপ ফ্রান্সিসের নাম অনুসারে নবজাতকের নাম রাখা হয় ফ্রান্সিস।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে এ খবর প্রকাশিত হলে তোলপাড় পড়ে যায়। কারণ মঠবাসিনী বা নানরা সাধারণত যৌনজীবন থেকে দূরে থাকার ব্রত পালন করেন।
রাইতাইয়ের মেয়র সিমোন পাট্রাঙ্গেলি এল সালভাদর থেকে আসা ওই নানের ব্যক্তিগত জীবনকে গোপনীয়তা দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
সেই নান (মঠবাসিনী) একজন সন্নাসী মা হওয়ার কারণে ভ্যাটিকান ও ইতালীয় শহরে সন্নাস ব্রত নিয়ে প্রশ্ন উঠতে পারে জনমনে। কারণ সম্প্রতি সেখানকার ফাদার, আর্চ বিশপদের বিরুদ্ধে যৌনতার অভিযোগ উঠেছিল।
জানা যায়, অনাথ আশ্রমের কিশোরীরাও এদের হাত থেকে মুক্ত নন। তবে তিনি এ অভিযোগ অবশ্য অস্বীকার করেছিল।
ইতোমধ্যেই শহরের লোকজন মা ও শিশুর জন্য সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। রাইতাই শহরের এক কনভেন্টে থাকতেন সেই নান। তার অন্যান্য সহকর্মীরাও এ খবরে বেশ অবাক হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad