কানের নলির সফল অপারেশন জেলা হাসপাতালে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 July 2018

কানের নলির সফল অপারেশন জেলা হাসপাতালে!



জয়ন্ত সাহা, আসানসোল :দুর্ঘটনায় বন্ধ হয়ে যাওয়া কানের নলির সফল অপারেশন জেলা হাসপাতালে।ঘটনাটি ঘটেছে হীরাপুর থানার নতুনডি গ্রামে।

উল্লেখ্য, হীরাপুর থানার নতুনডি গ্রামের গৃহবধু৩৫ বছরের রুপা গোপ তিন বছর আগে হীরাপুর থানার ইসমাইল থেকে একটি খালি ট্রেলারে চেপে বাড়ী ফেরার সময় রাস্তায় পড়ে গিয়ে চোট লাগে।মাথায়, চোখের কাছে গভীর ক্ষত হয়।আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা করে ক্ষত শুখাবার পর
মাস ছয়েক পর খেয়াল করে সে ডান কানে শুনতে পারছে না।বিভিন্ন হাসপাতালে যায় চিকিৎসার জন্য কিন্তু পয়সার অভাবে সে অপারেশন করাতে পারছিল না।মাস দুয়েক আগে সে আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতালে ই এন টি বিভাগে ডাঃ বিরেশ্বর মন্ডলকে দেখাতে আসে,চিকিৎসক পরীক্ষা করে জানান কানের নলি বন্ধ হয়ে গেছে ।অপারেশন করলে সেটা খোলা সম্ভব।যাবতীয় পরীক্ষা করার পর গত বুধবার হাসপাতালে ভর্তী হবার পর মঙ্গলবার কানের নলির সফল অপারেশন হয়।চিকিৎসক ডাঃ বিরেশ্বর মন্ডল জানান দুর্ঘটনার কারনে কানের হাড় ভেঙ্গে রাস্তাটা বন্ধ হয়ে গিয়েছিল।মাইক্রো মেশিনের সাহায্যে আবার কানে গর্ত করে শোনার রাস্তা টা খোলা হয় তার। চিকিৎসা পরিভাষায় যাকে বলে reconstruction of ear canal বাংলায় পুনরায় কানের রাস্তা তৈরী করা।প্রায় দু ঘন্টা লেগেছে অপারেশন করতে।আসানসোল জেলা হাসপাতালে এই প্রথম ঐ রুপ অপারেশন করা হয়েছে। রোগী এখন সুস্থ ।অপারেশনের পর সে এখন কানে শুনতে পাচ্ছে বলে জানায় রুপা গোপ।

No comments:

Post a Comment

Post Top Ad