চুরির মোবাইল উদ্ধারের সাফল্য বীরভূম পুলিশের! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 July 2018

চুরির মোবাইল উদ্ধারের সাফল্য বীরভূম পুলিশের!




স্নেহা চক্রবর্তীঃ  বর্তমানে কলকাতা সহ বিভিন্ন জেলায় মোবাইল চুরি বেড়েছে। এই মোবাইল খুঁজে দেওয়ার এক অভিনব উদ্যোগ নিয়েছে বীরভূমের পুলিশ। সব ক্ষেত্রে সাফল্য না পেলেও অধিকাংশ মোবাইল দফায় দফায় উদ্ধার করে সেই সব মানুষের হাতে তুলে দিচ্ছে বীরভূম পুলিশ।

বুধবার জেলা সুপারের দফতরের উদ্ধার হওয়া ৫২টি মোবাইল হারিয়ে যাওয়া ব্যাক্তিদের হাতে তুলে দিলেন জেলার পুলিশ সুপার।এর আগেও বেশ কিছু স্মার্ট ফোন উদ্ধার করে সেই সব মানুষের হাতে তুলে দিয়েছিলেন তিনি। জানা গিয়েছে জেলার কোনো প্রান্তে স্মার্ট ফোন হারিয়ে গেলে, স্থানীয় থানায় মোবাইলে আই এম আই নম্বর দিয়ে অভিযোগ জানালে জেলার বিশেষ টিম সেই মোবাইলের লোকেশন বের করে মোবাইল উদ্ধার করা হচ্ছে।
পুলিশের এই উদ্যাগে খুশি জেলা বাসী।তাদের আসা এই ভাবে যদি মোবাইল পুলিশ উদ্ধার করে তাহলে আগামী দিনে মোবাইল চুরি কমে যাবে বলে তাদের দাবি ।

No comments:

Post a Comment

Post Top Ad