গজরাজের আক্রমণ! মৃত গুরুচরণ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 30 July 2018

গজরাজের আক্রমণ! মৃত গুরুচরণ


বুনো হাতির আক্রমনে মৃত্যু  হল এক গ্রামবাসির। মৃতের নাম গুরুচরন উড়িয়া( ৫০)।  বাড়ি মালবাজার মহকুমার কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেওড়া বস্তির  এলাকায়।

স্থানিয় সুত্রে জানা গেছে রবিবার গভির রাতে গরুমাড়া জঙ্গল থেকে একটি দাতাল হাতি অই গ্রামের রাস্তায় গাছের থেকে কাঠাল খাচ্ছিল। সেই সময় গুরুচরন উড়িয়া ওই রাস্তা দিয়েই বাড়ি ফিরছিল। হাতিটিকে দেখতেই পায় নি গরুচরন উড়িয়া। হাতির সামনে পরে গেলে হাতি শুর দিয়ে তুলে ওই ব্যাক্তিকে আছার মারে ঘটনা স্থলেই মৃত্যু  হয় তার। এরপর ঘটনা স্থলে যায় মালবাজার বন দপ্তর ও পুলিশ। মৃতদেহ সোমবার ময়না তদন্তের জন্য জল পাইগুড়ি পাঠানো হয়েছে।

মালবাজার বন দপ্তরের রেঞ্জার সমির সিকদার জানিয়েছেন, একটি দাতাল হাতি এই কান্ড ঘটিয়েছে। আমরা এলাকায় টহলদারি বারাবো। মৃত পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপুরন দেওয়া হবে। তবে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ।

No comments:

Post a Comment

Post Top Ad