নালায় বুনো হাতি!এলাকায় চাঞ্চল্য - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 July 2018

নালায় বুনো হাতি!এলাকায় চাঞ্চল্য




আলিপুরদুয়ার: লোকালয়ে বেড়িয়ে চাবাগানের নালায় পড়ে গেল একটি বুনো হাতি। এই ঘটনায় রাতভর ব্যাপক চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার মাকরাপাড়া চাবাগান এলাকায়। রাতেই চাবাগানের সেচের জলাশয়ে পড়ে যায় হাতিটি। পড়ে বনকর্মী ও ভূটান সীমান্তে মোতায়েন এস এস বি জওয়ানদের যৌথ চেষ্টায় জলাশয় থেকে উদ্ধার করা হয় হাতিটিকে। রাতভর প্রচেষ্টার পর  সকাল পাচটায় হাতিটিকে জলাশয় থেকে মুক্ত করা যায়। জানাগেছে জলপাইগুড়ি বনবিভাগের দলগাও রেঞ্জের  জংগল থেকে  ৮ টি হাতির পাল মাকড়াপাড়া চাবাগানে ঢুকে পড়ে। পরে জংগলে ফিরে যাওয়ার সময় একটি মাঝ বয়সি হাতি চাবাগানের জলাশয়ে পড়ে যায়। রাতেই খবর পেয়ে ভূটান সীমান্তে মোতায়েন এস এস বি জওয়ানরা ঘটনাস্থলে পৌছায়। জলপাইগুড়ি বনবিভাগের কর্মীরাও ঘটনাস্থলে পৌছায়। রাত ভর চেষ্টার পর রবিবার ভোর ৫ টা নাগাদ হাতিটিকে জলয়াশয় থেকে মুক্ত করা হয়। বন্যপ্রান বিভাগের জলপাইগুড়ির হোনারেরি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরি বলেন, " আত হাতির মধ্যে ১ টি চাবাগানের নালায় পড়ে যায়।  জেসিবি মেশিনের সাহায্যে হাতিটিকে জলাশয় থেকে মুক্ত করা হয়েছে। হাতিটি জংগলে চলে গেছে। সুস্থ্য রয়েছে হাতিটি। আমরা হাতিটির উপর নজর রাখছি"।

No comments:

Post a Comment

Post Top Ad