সাব মারসাল উদ্বোধনে এসে কেন্দ্রের সমালোচনা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 July 2018

সাব মারসাল উদ্বোধনে এসে কেন্দ্রের সমালোচনা



রবিবার আসানসোল পৌরনিগমের ২০ নং ওয়ার্ডে সাবমারসাল পাম্পের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক।উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ডের কাউন্সিলার শ্রাবনী মন্ডল .অনিমেষ দাস সহ বিশিষ্ট অতিথি বৃন্দ।
কাউন্সিলার শ্রাবনী মন্ডল জানান সেনর‍্যাল এলাকা,গাড়ুই,হাট গাড়ুই এলাকায় প্রচন্ড জলকষ্ট,এলাকাবাসীদের কথা চিন্তা করে সাবমারসাল পাম্পের সাহায্য পাণীয় জলের ব্যাবস্থা করা হয়েছে এডিডিএ র চেয়ারম্যান তাপস ব্যানার্জী,মেয়র জীতেন্দ্র তিওয়ারী এবং রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের সহযোগিতায় এই কাজ করা সম্ভব হয়েছে।আগামী দিনে নদী থেকে পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহর ব্যাবস্থা করা হবে বলে জানান কাউন্সিলার। রাজ্যের শ্রম,আইন এবং কারিগরি মন্ত্রী মলয় ঘটক কেন্দ্রের সমালোচনা করে জানান নির্বাচনের আগে মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রত্যেক বছর দুকোটি বেকারকে চাকরি দেবেন,কিন্তু চাকরি পাওয়া দুরের ব্যাপার বাবুল সুপ্রিয় যারা চাকরি করতো তাদের বেকার করে দেবার পরিকল্পনা করেছে।সাংসদ হবার কয়েক মাসের মধ্যে এইচ সি এল,বার্ণস্ট্যান্ডার্ড কারখানা বন্ধ করেছেন এবং আগামী দিনে এগারটা কোলিয়ারী বন্ধ করে সবাইকে বেরোজগারের পরিকল্পনা করছেন।

No comments:

Post a Comment

Post Top Ad