ব্রেকিং: ভুয়ো সিআইডিকে কারাগারে ঢোকালো আসল সিআইডি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 July 2018

ব্রেকিং: ভুয়ো সিআইডিকে কারাগারে ঢোকালো আসল সিআইডি!




মৃন্ময় নস্কর, বারুইপুর: উত্তর চব্বিশ পরগনার জগদ্দল থানা এলাকার কার্তিক নাথ ও পুজারী বাশফোর বেশ কয়েক বছর ধোরে( ২০১২)  সিআইডিতে চাকরি দেবে বলে বহু লোককে প্রতারিত করেছে। এমনকি সোশ্যাল মিডিয়াতেও কার্তিক নাথ নিজের পরিচয় সিআইডি অফিসার বলেই দিতেন। জানা গিয়েছে, একটি এনজি ও  ভবানি ভবনে সিআইডির সাথে যোগাযোগ করে এই প্রতারকদের কথা জানালে সি আই ডি চাকরি প্রার্থী পরিচয় দিয়ে কার্তিককে টাকা নেওয়ার জন্য বারুইপুর কোর্টের পিছনে ডেকে পাঠায়।
সেখানে আট জনের সি আই ডি টিম ও বারুইপুর থানার পুলিশ আগে থেকেই ওত পেতে বসে ছিল। সাজানো চাকরি প্রার্থীর কাছ থেকে  টাকা নেওয়ার সময় হাতে নাতে ধোরে ফেলে।তারপর কার্তিক ও তার শাগরেদ পুজারিকে বারুইপুর থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেফতার করা হয় বাকীদের  । ভুয়ো দুই সিআইডি অফিসার আসামীকে  সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে কতজনের সঙ্গ কতদিন ধরে কত টাকা প্রতারনা করেছে ও এই চক্রে আরও কে কে যুক্ত আছে তা জানার চেষ্টা করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad