বিয়ে করার পর এক দম্পতি বের হয়েছিলেন হানিমুনে। ফিলিপাইনের দক্ষিণ-পশ্চিমের পালাওয়ান দ্বীপে তারা ভ্রমণে যান। সেখানকার এল নিদো শহরের নিকটেই রয়েছে সমুদ্র উপকূল। আর সেখানেই রয়েছে বার্ডহাউজ নামে একটি রিসোর্ট।
বার্ডহাউজ রেস্টুরেন্টটি মার্ক অ্যান্টোনি ও ক্যামেলি ডিমসন ভিলাফ্লোর দম্পতির তৈরি। এ দম্পতি ১৬ মাস ধরে সারা বিশ্ব ঘুরে হানিমুন করেছেন। এরপর তা তাদের ব্লগেও সে অভিজ্ঞতা তুলে ধরেছেন।
২০০৯ সালে এ দম্পতি প্রথম একে অন্যের সঙ্গে দেখা করেন। এর প্রায় দুই বছর পর তারা বিয়ে করে একত্রে চীনের সাংহাইতে থাকতে শুরু করেন। এ সময়েই তারা ৪০ দিনের জন্য কম্বোডিয়া ও পশ্চিম চীনে হানিমুনে যাওয়ার পরিকল্পনা করেন।
মার্ক মার্কিন এবং ক্যামেলি ফিলিপাইনের নাগরিক। ফলে বিশ্বের নানা দেশের ভিসা পাওয়াটাও কঠিন ছিল না তাদের জন্য।
যেমন ভাবা তেমন কাজ। তারা হানিমুনে গিয়ে শুধু একে অপরের দিকেই মনোযোগী ছিলেন না, আশপাশের দারুণ সব বিষয়ের দিকেও খেয়াল রেখেছিলেন।
এরপর হানিমুনটিকে তারা আরও বড় করার সিদ্ধান্ত নেন। ভ্রমণে গিয়ে তারা পার্ট টাইম কাজ করে উপার্জনও শুরু করেন। এরপর বিভিন্ন স্থানে কাজ করে বেশ কিছু টাকাও জমা হতে থাকে। এভাবে ৩০ হাজার ডলার জমিয়ে তারা বছরব্যাপী হানিমুনের পরিকল্পনাও করে ফেলেন।

No comments:
Post a Comment