কাশ্মীরের মানবাধিকারের উপরে ১৪ জুন একটি রিপোর্ট প্রকাশ করে রাষ্ট্রসংঘের হাই কমিশন ফর হিউম্যান রাইটস। সেই রিপোর্ট তৈরিতে পাকিস্তান-যোগ স্পষ্ট হল। রাষ্ট্রসংঘের হিউম্যান রাইটসের হাইকমিশনার জিদ রাদ আল হুসেন কাশ্মীর সংক্রান্ত এই রিপোর্ট তৈরি করার সময় তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে স্বীকার করলেন কানাডার বাসিন্দা পাকিস্তানি ইসলামিস্ট জ়াফর বানগাশ। টরোন্টোর বাসিন্দা জাফর বানগাশ একজন ইসলামিস্ট মুভমেন্ট সাংবাদিক। এছাড়াও তিনি ইসলামিক সোসাইটি অফ ইয়র্ক রিজিয়ন মসজিদের ইমাম।
গতকাল টরোন্টোর মিসিসাউগা শহরে একটি অনুষ্ঠান হয়। সেখানে জ়াফর বানগাশ ছাড়াও উপস্থিত ছিলেন পাক-অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট সর্দার মাসুদ খান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জ়াফর বলেন, “অত্যন্ত মানবিকতার সঙ্গে, গর্বের সঙ্গে এটা বলতে পারি যে, আমরা যারা কাশ্মীরের বন্ধু তারা ওই রিপোর্ট তৈরিতে ভূমিকা নিয়েছি। প্রকৃতপক্ষে, রাষ্ট্রসংঘের হিউম্যান রাইটসের হাইকমিশনার জ়িদ রাদ আল হুসেন আমার সঙ্গে এবিষয়ে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছিলেন। আমার পাঠানো ব্যক্তিগত চিঠি এবং ই-মেলের জবাবে তিনি বলেছিলেন, তিনি নিয়ন্ত্রণ রেখার উভয়দিকে যেতে চান। এর অর্থ হল স্বাধীন কাশ্মীর ও ভারত অধিকৃত কাশ্মীর।”
বানগাশ আরও বলেন, “পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জ়াকারিয়ার সঙ্গে কথা বলেছিলাম। জাকারিয়া আমাকে আশ্বাস দিয়েছিলেন, পাকিস্তান জিদ রাদ আল হুসেন ও তাঁর প্রতিনিধিদের স্বাগত জানাবে। এছাড়াও তাঁদের স্বাধীন কাশ্মীরে যাওয়ার সব ব্যবস্থা করবে।”

No comments:
Post a Comment