জাতীয় পতাকাকে অবমাননা! আর্বজনা ঢাকতে ব্যবহার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 July 2018

জাতীয় পতাকাকে অবমাননা! আর্বজনা ঢাকতে ব্যবহার



জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠল জলপাইগুড়ি ফার্মাসি কলেজের বিরুদ্ধে। অভিযোগ, কলেজে কাগজপত্র ও আবর্জনা ঢাকতে ব্যবহার করা হয়েছে জাতীয় পতাকা। বিষয়টি সামনে আসতেই হইচই শুরু হয়েছে। এই ঘটনার কথা স্বীকার করেছেন কলেজেরই এক কর্মী। ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে।

কলেজে চেয়ার, টেবিল ও আলমারি সংস্কারের কাজ চলছে। বেশ কিছু ঘর ও আলমারি থেকে প্রচুর আর্বজনা বের করা হয়েছে। আলমারি থেকে বের করা হয়েছে বহু কাগজপত্রও। অভিযোগ, সেগুলি ঢাকতেই জাতীয় পতাকা ব্যবহার করা হয়। ঘটনার কথা মেনে নিয়েছেন কলেজের কর্মী সমীররঞ্জন ঘোষ। তিনি বলেন, “যেটা হয়েছে, সেটা ঠিক হয়নি।”

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাসুদেব সাহানা বলেন, “এটা চক্রান্ত করে করা হয়েছে। আমাদের কারও চোখে পড়েনি। গতকাল কলেজ খোলার সময় কোনও কর্মীর চোখে পড়েনি জাতীয় পতাকা দিয়ে কাগজপত্র ঢাকা রয়েছে। কে, কীভাবে এই কাজ করল তা জানতে খোঁজ নেওয়া হচ্ছে।”
এবিষয়ে জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিজিৎ সরকার বলেন, “ফার্মাসি কলেজ জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এটা কাম্য নয়।” ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক শিল্পা গৌরিসারিয়া। তিনি বলেন, “কেন এই ধরনের কাজ করা হল তা জানতে এসডিও-কে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি।”

No comments:

Post a Comment

Post Top Ad