নেইমারের প্লে-অ্যাক্টিং নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া৷ কখনও ডিফেন্ডারের আলতো চ্যালেঞ্জেই মাটিতে গড়িয়ে পড়ছেন, কখনও আবার সাইডলাইনের ধারে ডান পা নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন৷ চলতি বিশ্বকাপে সেলেকাওদের হয়ে গোল করে তিনি যত না চর্চায় তার চেয়েও বেশি আলোচনার কেন্দ্রে তার অভিনয় নিয়ে৷ তিনি ব্রাজিলের ‘ওয়ান্ডার কিড’ নেইমার৷
এই নেইমারকে আর ‘কিড’ বলা চলে কিনা, সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন সমর্থকরা৷ নেইমারকে পাকা অভিনেতা বলছেন অনেকে৷ তাঁদের মত, অভিনয় জগতে নেইমার মোটেও ‘কিড’ নন৷ অভিনয়টা তিনি ভালই জানেন৷নেইমারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই নতুন নতুন ট্রোলড ভিডিও’র আমদানি শুরু হয়েছে৷ কোথাও নেইমার তার সতীর্থদের আলতো ছোঁয়াতেই মাটিতে লুটিয়ে পড়ছেন৷ কোথাও আবার নেইমার পাহাড়-পর্বত, জাতীয় সড়কে গড়াতে গড়াতে মাঠের সবুজ ঘাসে আছড়ে পড়ছেন৷ এখানেই শেষ নয়, নেইমারের প্লে-অ্যাক্টিং দেখে সমর্থকরা টিপ্পনি কেটে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এই অভিনেতাকে অস্কার মঞ্চে না দেখলে অবাক হবো। কিংবদন্তি ম্যারাডোনা অবশ্য নেইমারকে নিয়ে অন্য কথা শুনিয়েছেন৷ ব্রাজিল-মেক্সিকো ম্যাচ দেখার পর আর্জেন্টাইন তারকা বলেছেন, ‘প্রথমে নেইমারের যন্ত্রণার ছবি দেখে কান্না পেয়েছিল, পরে সেই নেইমারকেই মাঠে ফুল ফোটাতে দেখে চমেক গেলাম৷’


No comments:
Post a Comment