আসানসোলের উঃ ধাদকায় বাড়িতে শ্রাদ্ধের কাজ থাকায় , শান্তিজল নিয়ে পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে গেল বাবা ও ছোটো ছেলে ৷ প্রথমে স্নান করতে গিয়ে তলিয়ে যায় দ্বাদশ শ্রেণির ছাত্র দিব্যেন্দু পাল ওরফে চিন্টু(১৯)৷ তাকে বাঁচাতে গিয়ে তলিয়ে যান বাবা দীপক পাল (৪৫)৷ঘটনার আকস্মীকতায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ পাড়ার লোক উদ্ধার কাজে সক্রিয় হয় ৷ খবর দেওয়া হয় আসানসোল উঃ থানায় ৷ শেষ পর্যন্ত স্থানীয় দের চেষ্টায় দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে আনা হলে , চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন ৷ এলাকায় শোকের ছায়া ৷

No comments:
Post a Comment