জলমগ্ন খেলার মাঠ !ভ্রুক্ষেপহীন প্রশাসন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 July 2018

জলমগ্ন খেলার মাঠ !ভ্রুক্ষেপহীন প্রশাসন




বৃষ্টির জলে খেলার মাঠ জলমগ্ন হওযার কারনে দুর্ভোগে পরতে হচ্ছে বিদ্যালয়ের ছাত্র, ছাত্রী সহ. এলাকার সাধারন মানুষের।

উল্লেখ্য, সদর এলাকায় ইটাহার হাইস্কুলের মাঠটি বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পরে ফলে মাঠের বেশির ভাগ অংশে হাঁটু জল থাকে। এই কারনে, ইটাহার উচ্চবিদ্যালয় সংলগ্ন মাঠটিতে বিদ্যালয়ের ছাত্রদের খেলা ধূলায় অসুবিধায় পরতে হয়। ছাত্রদের অভিযোগ মাঠে বৃষ্টি হলেই বেশির ভাগ দিনই হাঁটু জল জমে থাকে ফলে খেলা ধুলা করতে অসুবিধায় পরতে হয়।তার উপরে মাঠে থাকা বৃষ্টি জলে গাড়ি ধুয়াধুয়ি করতে দেখা যায়।এলাকার বাসিন্দারা জানান, ইটাহারে এক মাত্র খেলার মাঠ সদর এলাকায় ইটাহার উচ্চবিদ্যালয় ও ব্লক প্রশাসনের সংলগ্ন হওয়া সত্বেও কোন সংস্কার হচ্ছে না অথচ হাইস্কুল মাঠে বিকেল নাগাদ ইটাহারের ছেলেরা ফুটবল, ক্রিকেট খেলায় মগ্ন থাকে এমনকি ভোর নাগাদ বহু সাধারন মানুষ মাঠে আসে হাটা চলা করতে এমনকি সকাল নাগাদ ও সাময়িক ফুটবল খেলে কিছু লোক অথচ প্রশাসনের কোন হেলদোল নেই, তাই প্রশাসন ও বিদ্যালয়ের অনিহার কারনে খেলার মাঠ নষ্ট হতে বসেছে।

No comments:

Post a Comment

Post Top Ad