তক্ষক পাচারের অভিযোগে ধৃত এক পাচারকারী।গোপন সূত্রে খবর পেয়ে, কোচবিহারের তুফানগঞ্জ থেকে একটি তক্ষক উদ্ধার করল কোচবিহার জেলা পুলিশ। তুফানগঞ্জের বাসিন্দা আফজাল আলী মিঞা এই তক্ষকটিকে বিক্রির চেষ্টা করছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, সাদা পোশাকে গিয়ে তার বাড়িতে হানা দেয় এবং তক্ষক টিকে উদ্ধার করে। আফজাল আলী মিঞাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার ভোলানাথ পান্ডে জানান, এই পাচার চক্রে আরো কারা যুক্ত রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। উদ্ধার হওয়া এই তক্ষকটির বাজার মূল্য প্রায় ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা।
সূত্র: প্রেসকার্ডনিউজ ও ব্রেকিং কলকাতা

No comments:
Post a Comment