মাছের বৃষ্টি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 July 2018

মাছের বৃষ্টি!

শ্রীলঙ্কায় মাছের বৃষ্টি!
আকাশ থেকে বৃষ্টির মতো পড়ছে মাছ! সেটাকে মাছবৃষ্টিই তো বলা যায় তাই না? ঠিক এমনটাই ঘটেছে শ্রীলঙ্কার চিলওয়া জেলার এক গ্রামে৷ গত সোমবার কালবৈশাখীর ঝড়ে গ্রামে উড়ে আসে প্রচুর মাছ৷ প্রায় ৫০ কেজি মাছ বিনা চাষেই আকাশ থেকে পড়ল৷
ডেইলি মিররের খবরে জানা যায় এই নিয়ে শ্রীলঙ্কায় তিনবার মাছবৃষ্টি হল৷ কৈ, চিংড়ি সহ নানান ধরণের মাছ গ্রামের ঝোপঝাড়ে ঝড়ে পড়ে৷
ঘটনার প্রতিক্রিয়ায় বৈজ্ঞানিকেরা জানিয়েছেন, প্রবল ঘূর্ণিঝড়ের সময়ে নদী বা সাগরে প্রবল ঘূর্ণির সৃষ্টি হয়৷ ঘূর্ণির সময়ে পানিতে থাকা মাছও অনেক উপরে উঠে আসে৷ ঝড়ের হাওয়ায় মাছগুলি এদিক ওদিক ছড়িয়ে পড়ে৷ আর এমনটাই হয়েছে সেই গ্রামে৷ মাছ ছড়িয়ে পড়ার পর গ্রামবাসীরা সেগুলিকে পাত্রের মধ্যে রেখে সংরক্ষণ করতে থাকেন৷ কেউ আবার প্লাস্টিকের ব্যাগে পানি দিয়ে মাছগুলো বাড়ি নিয়ে যান৷
গ্রামবাসীর মধ্যে মাছবৃষ্টির নিয়ে বেশ উত্তেজনা দেখা যায়৷

No comments:

Post a Comment

Post Top Ad