স্নেহা চক্রবর্তী,বীরভূমঃ বীরভূমে একদিকে চলছে পুলিশের সঙ্গে বিবাদ,ভাঙচুর,মারামারি।আর অন্যদিকে সেই এলাকারই দাপুটে নেতা অনুব্রত মন্ডলের রিমিক্সের গানে নাচার দৃশ্য।দৃশ্যটি ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।এরপরই সংবাদমাধ্যমের পাতায় পাতায় কেষ্টর ব্রেকিং নিউজ।
প্রসঙ্গত,তৃণমূল নেতার গাড়ি ধরার জেরে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে বচসা থেকে মারামারি , ক্লাবে ভাংচুর।পুলিস গিয়ে অবস্থা নিয়ত্রনে আনে । ঘটনাটি ঘটে আজ দুপুরে রামপুরহাটের নিশ্চিন্ত পুর এলাকায় । স্থানীয় সূত্রে জানাগিয়েছে গত কাল রাতে রামপুরহাট ঝনঝ্নিযা ব্রিজের কাছে বনহাট আঁচলের তৃণমূল কংগ্রেস নেতা হদু সেখের বাইক আটকায় রামপুরহাট থানার পুলিশ । তার কাছে বৈধ গাড়ির কাগজ দেখতে চায় । সেই সময় বনহাটের লোক ও নিশ্চিতপূরের ক্লাবের লোক জন যায় । পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ । সেই বিক্ষোভ ছড়িয়ে পরে নিজেদের মধ্যে । অভিযোগ সেই সময় বনহাটের লোকদের হাতে আক্রান্ত হয় রামপুরহাট নিশ্চিতপূরের ক্লাবের কয়েকজন সদস্য । তার জেরেই আজ সকালে বনহাটের দুই জন রামপুরহাটের দিকে আসছিলো । সেই সময় তাদেরকে ক্লাবে আটকে রাখে বলে অভিযোগ । এই খবর ছড়িয়ে পড়তেই বনহাট সহ আশপাসের লোক জন ওই ক্লাবের উপর চড়াও হয় । তাদেরকে উদ্ধার করতে গিয়ে ক্লাবে ভাংচুর করা হয় বলে অভিযোগ । ঘটনা স্থলে রামপুরহাট থানার পুলিস গিয়ে অবস্থা আয়ত্বে আনে । যদিও এটা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব বলতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।
দেখুন সেই নাচ......

No comments:
Post a Comment