চাঁদনী, পূর্ব মেদিনীপুর :প্রতিদিন স্কুলে দেরি করে আসে শিক্ষকরা, অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি, শিক্ষকদের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে স্কুলের দরজায় তালা লাগিয়ে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার কাঁথি ২ ব্লকে পারুলিয়া মডান হাই স্কুলে।
গ্রামবাসী ও অভিভাবকদের অভিযোগ ,শিক্ষকরা প্রতিদিন খেয়াল খুশি মত স্কুলে যাতায়াত করেন।স্কুলের মিড ডে মিল রান্না করা হয় অস্বাস্থ্যকর পরিবেশে।খেলার মাঠ সহ স্কুলের চারিপাশে নোংরা।একাধিক অভিযোগে মঙ্গলবার দুপুর নাগাদ স্কুলে তালা লাগিয়ে শিক্ষকদের বের করে দেন এলাকাবাসী।এখনও বিক্ষোভ চলছে স্কুলে।

No comments:
Post a Comment