ভূতুড়ে কান্ড! গ্রামবাসীর একাউন্টে জমা পড়ল হাজার হাজার টাকা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 July 2018

ভূতুড়ে কান্ড! গ্রামবাসীর একাউন্টে জমা পড়ল হাজার হাজার টাকা




বীরভূম :অজানা উৎস থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকায় ধন্দে গ্রাহক এবং ব্যাংক কর্তৃপক্ষ।ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার কুনুরী শাখায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত কুড়ি ও সল্পা গ্রামের প্রায় ৭০ জন গ্রামবাসীর একাউন্টে দেড় হাজার থেকে শুরু করে ৪৩ হাজার টাকা পর্যন্ত জমা পড়েছে।এই টাকা national electronic fund transfer এর মাধ্যমে সমস্ত গ্রাহকদের একাউন্টে জমা হয়েছে।গত মঙ্গলবার থেকে এভাবে টাকা জমার ঘটনা নজরে আসে।প্রথমে দু একজন গ্রাহক পাস বই আপটুডেট করলে দেখেন যে তাদের একাউন্টে অজানা ভাবে টাকা জমা পড়েছে।এই কথা পাঁচকান হতেই ব্যাংকে এসে ভিড় জমাতে থাকেন অন্যান্য গ্রামবাসীরা।তখন দেখা যায় প্রায় ৭০ জনের ব্যাংক একাউন্টে টাকা জমা হয়েছে।যাদের একাউন্টে টাকা জমা হয়েছে তারা অনেকেই সে টাকা তুলে খরচ করে ফেলেছেন কারণ পাছে কেউ আবার টাকাটা ফেরত নেয়।এ বিষয়ে ওই ব্যাংকের গ্রাহক আনিসুর রহমান বলেন, "এই মাসের ২৩ তারিখে আমার একাউন্টে ৩২ হাজার টাকা ঢোকে।কে বা কারা দিয়েছে জানিনা।ব্যাংক ম্যানেজারকে জিজ্ঞাসা করি কিন্তু তিনিও কিছুই বলতে পারেননি।টাকা যদি আবার ফেরত নিয়ে নেয় তাই টাকা তুলে চাষের কাজে লাগিয়ে দিয়েছি"।এই বিষয়ে ব্যাংকের এক আধিকারিক জানান, পুরো ঘটনাটি আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি, কিভাবে টাকা​ এলো তা খতিয়ে দেখা হচ্ছে আর গ্রামবাসীদের একাউন্টে টাকা জমা পড়েছে আমরা তো তুলতে বাধা দিতে পারি না।

No comments:

Post a Comment

Post Top Ad