আসলি জুরাসিক পার্ক! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 27 July 2018

আসলি জুরাসিক পার্ক!




 বাস্তবের জুরাসিক পার্কের হদিশ মিলল এবার চীনে! চীনের ঝেজিয়াং প্রদেশের পার্বত্য জঙ্গল এলাকা এক সময় হিংস্র, ভয়ংকর ডাইনোসরদের বিচরণভূমি ছিল, তার প্রমাণ মিলছে প্রতি মুহূর্তে। মাটি খুঁড়লেই উদ্ধার হচ্ছে ডাইনোসর ও ডাইনোসরের ডিমের জীবাশ্ম। সামান্য এলাকাতেই মাটির তলায় মিলেছে ৮২টি ডাইনোসর জীবাশ্ম। খবর এইসময়ের।
বিজ্ঞানীরা বলছেন, ঝেজিয়াং প্রদেশের এই অঞ্চলটায় যতগুলি ডাইনোসর জীবাশ্ম উদ্ধার হয়েছে, তা সবই প্রায় সাড়ে ৬ থেকে সাড়ে ১৪ কোটি বছরের প্রাচীন। আদিম বলাই ভালো। সাড়ে ৬ কোটি বছর আগে ঝেজিয়াং প্রদেশ অঞ্চলটি ছিল জুরাসিক পার্ক। যে ৮২টি ডাইনোসর-জীবাশ্ম উদ্ধার হয়েছে, তার মধ্যে ৬টি ভিন্ন প্রজাতির ডাইনোসর ও ২৫ রকমের ডিম রয়েছে।
ঝেজিয়াং প্রদেশের ১১ হাজার বর্গকিলোমিটার অঞ্চল জুড়েই ডাইনোসরের জীবাশ্মে ছড়াছড়ি। বেশির ভাগ জীবাশ্মই আগ্নেয়শিলার মাঝে চাপা পড়ে রয়েছে। ঝেজিয়াং মিউজিয়ামের ডেপুটি কিউরেটর জিন শিংসেং-এর কথায়, 'চিনের অন্যান্য প্রদেশের মধ্যে ঝেজিয়াংয়েই সবচেয়ে বেশি ডাইনোসর জীবাশ্ম রয়েছে। '
সূত্র- ডেকান ক্রনিকলস

No comments:

Post a Comment

Post Top Ad