নির্লজ্জ নারীঃ ১২ সন্তানের মা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 27 July 2018

নির্লজ্জ নারীঃ ১২ সন্তানের মা!





১২ সন্তানের জন্ম দিয়েছেন তিনি। গর্ভে আরেক সন্তান আলোর মুখ দেখার জন্য প্রস্তুত হচ্ছে। যেকোনো সময় ভূমিষ্ট হয়ে তেরোর কোটা পূর্ণ করবে সে। কিন্তু তারপরও বিশ্রাম নেওয়ার কোনো সম্ভাবনা নেই শেরিল প্রুধামের। একের পর এক বাচ্চা নিয়েই চলেছেন তিনি। আর এ কারণে ব্রিটেনের সবচেয়ে লজ্জাহীন নারীর খেতাবও জুটেছে তার কপালে।
ব্রিটেনের লিঙ্কনশায়ারে বাস করেন শেরিল। এতগুলো বাচ্চা নেওয়ার কারণে সুনামের বদলে দুর্নামই বেশি কুড়িয়েছেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ, সরকারি সুবিধা লাভের জন্যই তিনি এত সন্তান নিচ্ছেন। তাই অনেকে তাকে ব্রিটেনের সবচেয়ে লজ্জাহীন মা হিসেবেও আখ্যা দিয়েছে।
কয়েকটি পত্রিকায় এমন শিরোনামে তাকে নিয়ে সংবাদও প্রকাশ হয়েছে। ডেইলি সান তাকে সবচেয়ে লজ্জাহীন মা হিসেবে আখ্যায়িত করেছে। কিন্তু তাতে শেরিলের কোনো ভ্রুক্ষেপ নেই। একটির পর একটি বাচ্চা নিয়েই যাচ্ছেন তিনি। কারণ, বাচ্চা নেওয়া তার নেশা। পেট খালি থাকলে নাকি মোটেও ভালো লাগে না তার।
১২ সন্তান থাকার কারণে প্রতিবছর তিনি প্রায় ৪০ হাজার ব্রিটিশ পাউন্ড সরকারি ভাতা পান। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৮ লাখ টাকা। তিনি যখন আবার সন্তান নেওয়ার ঘোষণা দিয়েছেন, তখনই অনেকে তার সমালোচনা করেছেন। তারা ভাবছেন, আবার তিনি সরকারি টাকা পাওয়ার আশায় সন্তান নেবেন।
সম্প্রতি স্বামী রবার্টের সঙ্গে মনোমালিন্য হওয়ায় বিচ্ছেদ হয়ে যায় শেরিলের। তবে তিনি গর্ভ ফাঁকা রাখার নারী নন। এক পুরোনো বন্ধুকে বিয়ে করে ১৩ নম্বর সন্তান গর্ভে ধারণ করেছেন।
সাবেক স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর কিছুদিন বিরতিতে ছিলেন তিনি। তাতেই তার মন টিকছিল না। বার বার সন্তান নেওয়ার আকুতি প্রকাশ করেছিলেন সংবাদ মাধ্যমে। শুধু তাই নয়, বিভিন্ন ডেটিং সাইটে গর্ভবতী হওয়ার জন্য পুরুষের বীর্য চেয়ে আকুতিও করেছিলেন তিনি।
শেরিল প্রুধাম
একটি অনলাইন ডেটিং সাইটে তিনি লিখেছিলেন, ‘আমি একজন স্মার্ট ও সুদর্শন পুরুষ চাই, যিনি আমাকে বীর্য দান করবে। গর্ভবতী হওয়ার জন্য আমি তার কাছ থেকে শুধু বীর্যই নেব। গর্ভবতী হওয়ার পর তার সঙ্গে আর কোনো যোগাযোগও করব না।’ অর্থাৎ তিনি দাবি করছেন, তার শুধু গর্ভধারণ করারই ইচ্ছা। এর সঙ্গে যৌনতার কোনো সম্পর্ক নেই।
দুজন পুরুষের সংস্পর্শে তার ১২টি সন্তানের জন্ম হয়েছে। প্রথমে তার এক প্রেমিক ছিল, তারপর স্বামী রবার্ট। ১৩ নম্বর সন্তানের বাবা হতে চলেছেন শেরিলের নতুন স্বামী লে বাল। তবে ১২ সন্তানের মধ্যে কার সন্তান কয়টি তা জানা যায়নি।

No comments:

Post a Comment

Post Top Ad